ওয়েলিংটনে পেস নির্ভর ভারত ও নিউজিল্যান্ড দল
ভারতের বিপক্ষে ওয়েলিংটনে আগামীকাল থেকে শুরু হওয়া প্রথম টেস্টে চারজন পেসার নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার এ তথ্য জানায় তারা। টম ল্যাথামের দলের জন্য আগামী সাত সপ্তাহে ছয়টি ম্যাচের ব্যস্ত সূচি শুরু হচ্ছে এই টেস্ট দিয়ে।


