বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, শীর্ষে লাহোর
বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বুধবার (১৮ নভেম্বর) সকাল ৮টায় শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ছিল ২০৮, যা বাতাসের মানকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে নির্দেশ করছে।



