মহাখালীর সাততলা বস্তিতে আগুন, ছুটল ফায়ার সার্ভিসের ৭ ইউনিট
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।


