হাসিনার আমলের দুর্নীতির কারণে উন্নয়নের পথে হোঁচট খাচ্ছে বাংলাদেশ
দীর্ঘ দেড় দশক ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধির রোল মডেল হিসেবে বিশ্বজুড়ে প্রশংসিত হওয়া বাংলাদেশ কি তবে সেই অবস্থান হারাচ্ছে? আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গণমাধ্যম ‘দ্য ইকোনমিস্ট’-এর সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ এখন আর উন্নয়নের পূর্বের সেই ‘সুপারস্টার’ অবস্থানে নেই।

