রাতের আঁধারে কৃষকের হারভেস্টার মেশিন পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা
লক্ষ্মীপুরে এক কৃষকের হারভেস্টার মেশিনে (ধান কাটার মেশিন) আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী কৃষক নজুরুল ইসলাম চুন্নুর। মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।


