ময়মনসিংহে ৮ ঘণ্টার ব্যবধানে দুই খুন, নেপথ্যে বালু ব্যবসার বিরোধ!
ময়মনসিংহ নগরের বাড়েরা এলাকায় মাত্র আট ঘণ্টার ব্যবধানে দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্বেচ্ছাসেবক দল নেতা সুরুজ জামানকে (৩৫) ছুরিকাঘাতে হত্যার পর অভিযুক্ত হিসেবে চিহ্নিত মেহেদী হাসান (৩১) গণপিটুনিতে নিহত হয়েছেন।
