নেদারল্যান্ডসের কাছে মেয়েদের হার
দিলারা আক্তারের অর্ধশতক সত্ত্বেও আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে নেদারল্যান্ডসের কাছে পাঁচ উইকেটে হেরেছে বাংলাদেশ। সংযুক্ত আরব আমিরাতের আজমানে কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে সোমবার ম্যাচটি অনুষ্ঠিত হয়।


