মজুরি বোর্ডের স্থগিত সভার নতুন তারিখ ঘোষণার আহ্বান মালিকপক্ষের
নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত হওয়ায় দ্রুত নতুন তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছে তৈরি পোশাকশিল্পের মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। সংগঠন দুটির দাবি, মালিকপক্ষের পূর্ণ প্রস্তুতি থাকা সত্ত্বেও শ্রমিকপক্ষের প্রতিনিধির অসুস্থতার কারণে সভাটি স্থগিত হয়েছে।

