ব্রিজ না থাকায় চরম দুর্ভোগে ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ
জামালপুরের বকশীগঞ্জে চরম দুর্ভোগে রয়েছেন ৫ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের বিলেরপাড় খালের ওপর একটি ব্রিজ নির্মাণ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছেন কৃষক, শ্রমিক, শিক্ষার্থী,দিন মজুরসহ সাধারণ মানুষ।

