সংস্কার ও পরিচ্ছন্নতার অভাবে অচল ঘিওর সদরের ড্রেন, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী
মানিকগঞ্জের ঘিওর উপজেলা সদরে অবস্থিত থানার সামনের সড়কসহ আশপাশের ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় ময়লা-আবর্জনা জমে তীব্র দুর্গন্ধের সৃষ্টি হয়েছে। খোদ থানা ভবনের সামনে এমন পরিস্থিতির কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।


