জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হচ্ছেন? সময়সীমা ফুরিয়ে আসলেও চলছে পরাশক্তিগুলোর দ্বন্দ্ব
জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেসের উত্তরসূরি নির্বাচনের লড়াই এখন চূড়ান্ত ও অত্যন্ত উত্তেজনাপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। আগামী ৩১ ডিসেম্বর গুতেরেসের মেয়াদ শেষ হতে চললেও বৈশ্বিক পরাশক্তিগুলোর ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও গোপন ভোটাভুটির মারপ্যাঁচে এখনো চূড়ান্ত হয়নি বিশ্বসংস্থার পরবর্তী শীর্ষ নেতার নাম।

