‘হয়তো জীবিত ফিরব না’: শীর্ষ বিচারপতিদের কাছে লেখা খোলা চিঠিতে নিজের ও বুশরা বিবির চিকিৎসার আকুতি ইমরান খানের
পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তাহরিকে ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশের শীর্ষ বিচারপতিদের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন। চিঠিতে তিনি নিজের এবং তাঁর স্ত্রী বুশরা বিবির গুরুতর স্বাস্থ্যগত অবস্থার কথা তুলে ধরে জরুরি চিকিৎসার আবেদন জানিয়েছেন।

