২০৩১ সাল পর্যন্ত নয় দল নিয়েই চলবে টেস্ট চ্যাম্পিয়নশিপ
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) পরিধি বাড়ানোর আলোচনা থাকলেও আপাতত বর্তমান কাঠামোতেই থাকার সম্ভাবনা বেশি। ২০৩১ সাল পর্যন্ত পরবর্তী দুই চক্রেও নয়টি দল নিয়ে প্রতিযোগিতা চালিয়ে যাওয়ার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।



