পাঁচ দফায় কমে স্বর্ণের ভরি এখন ২ লাখ ১৭ হাজার টাকা
দেশের বাজারে স্বর্ণের দামে টানা দরপতন অব্যাহত রয়েছে। পাঁচ দফায় দাম কমানোর ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নেমে এসেছে ২ লাখ ১৮ হাজার টাকার নিচে। সর্বশেষ প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।



