সাতক্ষীরার তালায় প্রশাসনিক সংকট, বদলী হলেন ইউএনও
সাতক্ষীরার তালা উপজেলায় দেখা দিয়েছে তীব্র প্রশাসনিক ও জনসেবা সংকট। দীর্ঘ তিন মাস ধরে সহকারী কমিশনার (ভূমি) পদটি শূন্য থাকায় এবং সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বদলি হওয়ায় স্থবির হয়ে পড়েছে পুরো উপজেলার প্রশাসনিক ও ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম।



