সরিয়ে দেওয়া হলো চট্টগ্রামের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে, নতুন দায়িত্বে শামসুল হক
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কুদ্দুস চৌধুরীকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন রেঞ্জ ডিআইজি করা হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি মোহাম্মদ শামসুল হককে। গতকাল রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
