বিদেশি মুদ্রার হিসাব ও লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
দেশে বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা, আমদানি-রপ্তানি লেনদেন এবং বিদেশি বিনিয়োগ সহজ করতে সমন্বিত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় বিদেশি বিনিয়োগকারীদের জন্য পুঁজিবাজারের পাশাপাশি ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের সুযোগ রাখা হয়েছে।

