পটকা ফাটিয়ে সরকারকে ভয় দেখানো যাবে না : ছাত্রদল সাধারণ সম্পাদক
ককটেল ও পটকা ফাটিয়ে তারেক রহমানের সরকারকে ভয় দেখানো যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, গত ১৭ বছর ধরে দেশের মানুষের স্বপ্ন ছিল, জনগণের ভোটে তারেক রহমানকে দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে অধিষ্ঠিত করা।



