জাতীয় কুস্তি শুরু
লাল-নীল আলোর ঝলকানি আর রঙিন আলোয় আলোকিত ম্যাটে কুস্তিগিরদের লড়াই- এমন জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় সিনিয়র পুরুষ ও মহিলা কুস্তি প্রতিযোগিতা। বাংলাদেশ অ্যামেচার রেসলিং ফেডারেশনের ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।


