চকরিয়ায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অজ্ঞাতনামা একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় বাবুল দে (৫৫) নামের এক মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ডিগ্রি কলেজের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।


