শেরপুরে গ্রেফতারকৃত আ’লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা, কারণ দর্শানোর নোটিশ
শেরপুরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ গ্রেফতারকৃত এক আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগে বিএনপি নেতা গোলাপ হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঝিনাইগাতী উপজেলা বিএনপি।শোকজপ্রাপ্ত গোলাপ হোসেন শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

