বিশ্বের ৯০ ভাগ মানুষ কেন ডানহাতি?
বিশ্বজুড়ে মানুষের মধ্যে এক অদ্ভুত বৈষম্য বিদ্যমান- মোট জনসংখ্যার প্রায় ৯০ শতাংশ মানুষই ডানহাতি, আর মাত্র ১০ শতাংশ মানুষ বাঁহাতি। মানবজাতির সূচনালগ্ন থেকেই কেন ডান হাতের এমন একচ্ছত্র আধিপত্য, দীর্ঘকাল ধরে এটি ছিল জীববিজ্ঞানের বড় এক রহস্য।


