১২ বছরেও চালু হয়নি বাহুবলের ৩ কোটি টাকার ট্রমা সেন্টার, সেবা মিলেছে মাত্র ১৫ দিন
১২ বছর আগে নির্মাণকাজ শেষ হয়েছে। এর ৯ বছর পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এরপর চিকিৎসাসেবা চালু হয়েছিল মাত্র ১৫ দিন। তারপর থেকে কার্যত বন্ধ রয়েছে হবিগঞ্জের বাহুবল ট্রমা সেন্টার।

