১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন করবে ইসলামী ঐক্যজোট
আকাবির-আসলাফের রাজনৈতিক মিশন এগিয়ে নেওয়ার লক্ষ্যে আগামী ১৯ ডিসেম্বর ঢাকায় জাতীয় কনভেনশন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ঐক্যজোট। একই সঙ্গে কনভেনশন সফল করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার, জেলা ও মহানগর কমিটি পুনর্গঠন এবং আসন্ন স্থানীয় নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

