ময়মনসিংহে শহিদ সাগর চত্বরে আগুন, ১২ ঘণ্টার আলটিমেটাম দিয়ে অনশনে জুলাইযোদ্ধারা
ময়মনসিংহ নগরের জুলাই আন্দোলনের শহিদ রিদওয়ান হোসেন ওরফে সাগরের স্মরণে নির্মিত শহিদ সাগর চত্বরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে জড়িত ব্যক্তিদের ১২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে আমরণ অনশন শুরু করেছেন জুলাই আন্দোলনের কয়েকজন নেতা।


