কারাগারের আলমাসকে মুক্তির নির্দেশ হাইকোর্টের
পিতার নাম ভিন্ন হলেও আসামির সঙ্গে নামের মিল থাকায় ১০ মাস কারাগারে থাকা মো: আলমাসকে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আবেদনের শুনানি শেষে গতকাল রোববার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঞার ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন।



