কুড়িগ্রামে ভাঙা বাঁশের সাঁকোয় দুর্ভোগে ৮ গ্রামের মানুষ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বারোমাসিয়া (বাণিদাহ) নদীর ওপর নির্মিত ৩০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকোটির অর্ধেকের বেশি অংশ ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। দীর্ঘ দুই-তিন মাস এই বেহাল দশা চললেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতায় কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি।



