ভোলায় ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার
ভোলা সদর উপজেলা জামিরালতা চৌমুহনী মোড় একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ভারসাম্যহীন এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর পৌরসভার জামিরালতা এলাকার আবু ডাক্তার বাড়ি জামে মসজিদের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

