ভেদরগঞ্জ পৌর শহরে অবৈধ যানবাহনের দৌরাত্ম্য, বাড়ছে যানজট ও দুর্ঘটনা, ভোগান্তিতে পৌরবাসী
শরীয়তপুরের ভেদরগঞ্জ পৌর এলাকার সড়কগুলোতে অনুমোদনহীন যানবাহনের দৌরাত্ম্য, যত্রতত্র পার্কিং ও অবৈধ স্ট্যান্ডের কারণে দিন দিন জটিল হয়ে উঠছে যানজট পরিস্থিতি। উপজেলা পরিষদের সামনের প্রধান সড়কসহ গুরুত্বপূর্ণ সড়কের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড।

