আতশবাজির ধোঁয়ায় আচ্ছন্ন দিল্লি, বায়ুর মান নামল ‘মারাত্মক’ পর্যায়ে
দীপাবলির আনন্দ উদযাপনের ঠিক পর পরই বিষাক্ত ধোঁয়া ও তীব্র শীতে আচ্ছন্ন হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। উৎসবের রাতে নিষেধাজ্ঞা অমান্য করে দেদার আতশবাজি ফোটানোর ফলে শহরটির বাতাস আরও বেশি দূষিত হয়ে উঠেছে।


