সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ
দেশের সামাজিক ও পল্লী অবকাঠামো উন্নয়নে ৬ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ অর্থে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান সংস্কার, সিটি করপোরেশনের ওয়ার্ডভিত্তিক উন্নয়ন এবং গ্রামীণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।


