হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস ফুটবল খেলায় অসুস্থ হয়ে শিক্ষার্থীর মৃত্যু
কুমিল্লার হোমনায় নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ প্রতিযোগিতায় ফুটবল খেলা চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে জিসান আহমেদ নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বিকালে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে হোমনা পৌরসভা ও মাথাভাঙ্গা ইউনিয়ন দলের মধ্যকার ফুটবল প্রতিযোগিতা চলাকালে এ ঘটনা ঘটে।



