মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষ, খামারিকে ১০ হাজার টাকা জরিমানা
হবিগঞ্জের মাধবপুরে নিষিদ্ধ ক্যাটফিশ চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।



