কাউখালীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি
পিরোজপুরের কাউখালী উপজেলার ৩৪ নম্বর সুবিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটন চন্দ্র পালের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির ১১ বছর বয়সী এক ছাত্রীকে বিদ্যালয়ের লাইব্রেরিতে ডেকে নিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।


