ইরানে নতুন হামলার আশঙ্কায় ক্ষোভ: ট্রাম্পকে কূটনীতির আহ্বান এরদোগানের
মধ্যপ্রাচ্যে তীব্র অস্থিরতার মধ্যে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো সামরিক হামলা চায় না তুরস্ক। এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে কূটনৈতিক পথ অনুসরণের তীব্র আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।


