রিয়ালের দাপুটে জয় হোঁচট খেল সিটি
ইউরোপের শীর্ষ দুই ফুটবল লিগে শনিবার রাতটি ছিল নাটকীয়তায় ভরা। স্প্যানিশ লা লিগায় দাপুটে জয়ে বার্সেলোনার সমান পয়েন্টে পৌঁছে গেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে অধিনায়ক মার্টিন ওডেগার্ডের গোলে জয় তুলে নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে আর্সেনাল।


