আটঘরিয়ায় জাতীয় সমবায় দিবস উদযাপন, ছয় সমবায় সমিতিকে সম্মাননা প্রদান
পাবনার আটঘরিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদান রাখায় উপজেলার ছয়টি সমবায় সমিতিকে ক্রেস্ট প্রদান করে সম্মাননা জানানো হয়েছে।


