নলডাঙ্গায় সার সংকট না থাকলেও সিরিয়াল নিয়ে হাতাহাতি
নাটোরের নলডাঙ্গায় সার সংকট না থাকলেও সার নিতে এসে সিরিয়ালের লাইনে দাঁড়ানো নিয়ে হাতাহাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে নলডাঙ্গা উপজেলা মোড়ে সার ডিলার শ্যামসুন্দর আগারওয়ালের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

