শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা আত্মসাৎ
ঝিনাইদহের শৈলকুপার ঐতিহাসিক শাহী মসজিদের দান ও অনুদানের লাখ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে মোতাওয়াল্লি মীর শামসুজ্জামান পান্নার বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, গত দুই বছরেরও বেশি সময়ে মসজিদের আয় হওয়া ৬১ লাখ টাকার মধ্যে অর্ধেকেরও বেশিÑঅর্থাৎ ৩০ লাখ টাকার কোনো সুনির্দিষ্ট হিসাব মিলছে না।


