পোশাক খাতে অস্থিরতা: ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব তলব ও ফ্রিজ
তৈরি পোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ ও অস্থিরতায় অর্থায়নের অভিযোগে শতাধিক ব্যক্তির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। একই সঙ্গে প্রায় ১২৫টি কোম্পানির আর্থিক লেনদেনের তথ্য তলব করা হয়েছে।



