ভেনেজুয়েলায় ২০২৭ সালে নির্বাচন চায় যুক্তরাষ্ট্র: রুবিও
ভেনেজুয়েলায় আগামী বছর নির্বাচন আয়োজনকে আদর্শ সময় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। তবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের আগে দেশটির বিচার বিভাগ, নির্বাচন কমিশন, নিরাপত্তা বাহিনী ও অর্থনৈতিক কাঠামোয় সংস্কার প্রয়োজন বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

