কুবিতে প্রথমবারের মতো গণিত অলিম্পিয়াড, শুরু কাল
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডের ঢাকা-দক্ষিণ আঞ্চলিক পর্ব। বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ঢাকা-দক্ষিণ অঞ্চলের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেবেন।


