মানি চেঞ্জারদের বৈদেশিক মুদ্রা জমায় নতুন সুবিধা বাংলাদেশ ব্যাংকের
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা আরও নিরাপদ ও সহজ করতে লাইসেন্সধারী মানি চেঞ্জারদের জন্য বৈদেশিক মুদ্রার কাস্টডিয়াল হিসাব বা নিরাপদ সংরক্ষণ হিসাবের সুবিধা চালুর সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।


