দ্বিতীয় সেশনে বাংলাদেশের অর্জন ১ উইকেট
সিলেট টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা হতাশায় কাটল বাংলাদেশের। স্বস্তির বিষয় কেবল চতুর্থ উইকেটে জমে যাওয়া জুটি ভাঙতে পারা। কাজটি করেছেন হাসান মাহমুদ। ৫৫ ওভারে ৪ উইকেটে ১৮০ রান নিয়ে চা বিরতিতে গেছে ওয়েস্ট ইন্ডিজ।



