নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার – ৩
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের রাস্তায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ঝটিকা মিছিল থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে মিছিল শেষে পালানোর সময় একটি মোটরসাইকেলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।



