ধামরাইয়ে ৪ বাড়ির সামনে কাফনের কাপড়, এলাকাজুড়ে আতঙ্ক
ঢাকার ধামরাইয়ে রাতে গণপূর্ত অধিদপ্তরের এক কর্মকর্তার বাড়িসহ ৩ বাড়ির সামনে কাফনের কাপড়, আতর, সাবান ও গলাকাটা মুরগি রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারসহ স্থানীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


