পূর্বাচলে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করছে ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল
ক্যানাডিয়ান ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের (সিআইএসবি) স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে (পিওএইচএস) বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
