একদিনে হামে ৭ জন, ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু
দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন আরও ৬ জন। এ ছাড়া হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


