চট্টগ্রামে দলীয় বিরোধে গুলি ও কুপিয়ে যুবদল নেতাকে খুন
নগরীর বায়েজিদ বোস্তামি এলাকায় রাজনৈতিক পক্ষ পরিবর্তন ও যুবদল নেতার অনুসারীদের সঙ্গে বিরোধের জেরে ছুরিকাঘাত এবং গুলিতে আহত আবু ইউসুফ জীবন (২৭) মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


