আর্সেনালের আপিল খারিজ, ৩ ম্যাচ নিষিদ্ধ ডাওম্যান
আর্সেনালের ১৬ বছর বয়সী মিডফিল্ডার ম্যাক্স ডাওম্যানের তিন ম্যাচের নিষেধাজ্ঞা বহাল থাকছে। কারাবাও কাপের চতুর্থ রাউন্ডে ফ্লিটউড টাউনের বিপক্ষে সরাসরি লাল কার্ড দেখার পর আর্সেনালের করা আপিল খারিজ হয়ে গেছে।


